এ দেশে কোনো আইন নেই, কোনো ন্যায়বিচার নেই, বললেন ভিপি নুর!

রাজনীতিঃ ডাকসুর ভিপি নুরুল হক নুর সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেছেন, ছাত্রলীগের স’ন্ত্রাসীরা আমার ওপরে ৮ বার হা’মলা করেছে, ডাকসুর ভিপি হওয়ার পরেও কয়েকবার হা’মলা করেছে,এখন পর্যন্ত তার কোনো বিচার হয়নি। আমাকে পি’স্তল নিয়ে গু’লি করে হ’ত্যা করার হু’মকি দিয়েছে, তারপরে থানায় জি’ডি করতে গিয়েছি,পুলিশ আমার জি’ডি নেয়নি।এ দেশে কোনো আইন নেই, কোনো ন্যায়বিচার নেই।
ছাত্র সংগঠনগুলো আছে দেশনেত্রী নিয়ে, এটা কোনো ছাত্র রাজনীতি? ছাত্র রাজনীতির মধ্যে কতগুলো বাটপার আছে যারা জাতীয় নেতা। যে ছেলে হলে ছাত্রনেতা থাকা অবস্থায় ফাও খায় ও জাতীয় নেতা হয়ে দেশের কি উপকার করবে?সাংবাদিকরা বলেন, সম্প্রতি আবরারের যে ঘটনা ঘটেছে, এ ঘটনার পর দেশ জুড়ে একটা আলোচনা শুরু হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছে। আমরা দেখেছি যে, শুধু আবরারের ঘটনাই না ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় এই যে একধরনের দখলদারিত্ব, নি’র্যাতন এটা কিন্তু আগে থেকেই ছিল। এটা কেন হচ্ছে আপনে কি মনে করেন?

এ প্রশ্নের জবাবে নুর বলেন, আমরা লক্ষ্য করেছি, যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, তাদের একটা প্রবণতা থাকে যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণ করার। তখন তারা ছাত্র সংগঠনের মাধ্যমে এবং দলীয় আনুগত্য যারা খুব ভালোভাবে পালন করতে পারে সেরকম কিছু লোককে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য প্রশাসন হিসেবে নিয়োগ দেয়।

No comments:

Post a Comment

    মাদক  আমাদের  সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে?  নিষিদ্ধ জগতে অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা। বিশেষ করে ফেনসিডিল ও ইয়াবা গাজা সহ জলভ...